শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

‘অনড়’ অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত তালেবানের

অনলাইন ডেস্ক  সরকার ও মন্ত্রিসভায় দেশের সব জাতিগোষ্ঠীর প্রতিনিধি ও নারীদের অন্তর্ভুক্ত করলেও সরকারগঠনে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে তালেবান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা ও বর্তমান আফগান সরকারের অন্যতম মুখপাত্র সুহাইল শাহিন এ অবস্থানের কথা জানিয়েছেন।

সাক্ষাৎকারে সুহাইল বলেন, আফগানিস্তানের জনগণ সরকারব্যবস্থা ও মন্ত্রিসভায় দেশের সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের অন্তর্ভূক্ত করতে প্রস্তুত আছে। একসময় সরকারে নারীদেরও যুক্ত করা হবে। কিন্তু নির্বাচনভিত্তিক সরকার কখনও জনগণ মেনে নেবে না; এবং বিশ্বকে অবশ্যই আফগান জনগণের এই আকাঙ্ক্ষাকে সম্মান করতে হবে।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার মাত্র তিন মাসের মধ্যে দেশের প্রায় সবগুলো প্রদেশ দখলের পর গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

তার দুসপ্তাহ পর একটি মন্ত্রিসভাও গঠন করলেও এখন পর্যন্ত কারো স্বীকৃতি মিলেনি। ২০২০ সালে কাতারের রাজধানী দোহায় শান্তি সংলাপে পাশ্চাত্য দেশসমূহের প্রতিনিধিদের ‘অন্তর্ভুক্তিমূলক সরকার’ গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান প্রতিনিধি দল, তার কোনো প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে।

এমন পরিস্থিতিতে সরকার ও মন্ত্রিসভায় দেশের সব জাতিগোষ্ঠীর প্রতিনিধি ও নারীদের অন্তর্ভুক্ত করার বিষয়ে পূর্বের ‘অনড়’ অবস্থান থেকে সরে আসতে সম্মত হয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠীটি। কিন্তু কোনোভাবেই সরকারগঠনে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দিয়েছে তারা।