শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:০৮
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজ থেকে ১০ ক্রু উদ্ধার

ডেস্করিপোর্ট  সুন্দরবনের জেফোর্ড পয়েন্ট হতে ডুবে যাওয়া ‘এম ভি বিউটি অব লোহাগড়া-২’ লাইটার জাহাজ থেকে ১০ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১টায় বিসিজি আউটপোস্ট দুবলার চর থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

আজ শনিবার (৯ অক্টোবর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, লাইটার জাহাজটি গত শুক্রবার বিকালে ফেয়ারওয়ে বয় পাথর বোঝাই করে খুলনার উদ্দেশ্যে রওনা করে। একপর্যায়ে আনুমানিক রাত ২২০০ ঘটিকায় জেফোর্ড পয়েন্ট থেকে ২ নটিকাল মাইল দুরে জাহাজটির তলদেশ ছিদ্র হয়ে পানি উঠতে শুরু করলে তারা কোস্ট গার্ডকে জানায়।

ওই সংবাদের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট দুবলার চরের সদস্যগন দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং জাহাজটির ১০ জন ক্রুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে তাদের দুবলার চরে নিয়ে আসা হয় এবং তাদেরকে খাদ্যসেবা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অতঃপর উদ্ধারকৃত ক্রুদের তাদের মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।