মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:১১
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

৫ প্রদেশে মেয়েদের লেখাপড়ার অনুমতি দিলো তালেবান

অনলাইন ডেস্ক  জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা- ইউনিসেফ জানিয়েছে, আফগানিস্তানের পাঁচটি প্রদেশের গার্লস স্কুলগুলো খুলে দিয়েছে তালেবান সরকার। এই পাঁচ প্রদেশ হচ্ছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালখ, জুযজান ও সামানগান, উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উরুজগান।

ইউনিসেফের উপ-প্রধান ওমর আবদি গত সপ্তাহে কাবুল সফর শেষ করে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পৌঁছে সাংবাদিকদের বলেন, আফগানিস্তানের মোট ৩৪ প্রদেশের মধ্যে পাঁচটির গার্লস স্কুলগুলো খুলে দিয়েছে তালেবান।

তিনি বলেন, তালেবান শিক্ষামন্ত্রী তাকে জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেয়েরা যাতে স্কুলে যেতে পারে সে লক্ষ্যে তালেবান সরকার একটি ‘গঠনকাঠামো’ ঠিক করার কাজ চালিয়ে যাচ্ছে। আগামী এক থেকে দু’মাসের মধ্যে এ কাজ সম্পন্ন হলে সকল আফগান ছাত্রী স্কুলে যেতে পারবে।

তালেবান সেপ্টেম্বর মাসে আফগানিস্তানে একটি অন্তর্বর্তী সরকার গঠন করার ঘোষণা দিলেও এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। যেসব গুরুত্বপূর্ণ কারণ দেখিয়ে আন্তর্জাতিক সমাজে তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না সেগুলোর অন্যতম হচ্ছে মেয়েদের লেখাপড়া করার অনুমতি না দেওয়া।