শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১১
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

বকশীগঞ্জে প্রতিষ্ঠান প্রধানদের মাঝে আয়রন ফলিক এসিড ট্যাবলেট বিতরণ

নুরুল ইসলাম মোল্লা, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে কৈশোর কালীন পুষ্টি কার্যক্রমের আওতায় ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে মঙ্গলবার দুপুরে আয়রন ফলিক এসিড ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জহান লিজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম, বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী, সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ওমর আল ফারুক, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন , খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলার ৩২ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬ টি মাদ্রাসার প্রধানদের মাঝে ১৩ হাজার ৭০০ শিক্ষার্থীর জন্য আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়।