মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

জামিন না পাওয়ায় মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ শাহরুখের ছেলে

অনলাইন ডেস্ক  মাদক মামলায় কারাগারে বন্দি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। একাধিকবার তার জামিনের আবেদন খারিজ করেছে আদালত। শাহরুখ খানের ছেলের পক্ষে কোনো যুক্তিই কাজ করেনি। আজও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

অর্থাৎ আজ (বুধবার) আরিয়ানের জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বাইয়ের এক বিশেষ আদালত। নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হলেন আরিয়ান খান। ২৩ বছর বয়সী আরিয়ানের সঙ্গে অন্য দুই অভিযুক্ত মুনমুন ধমেচা এবং আরবাজ মার্চেন্টের জামিনের আবেদনও খারিজ হয়েছে।

আজ বুধবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আদালতকে থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শাহরুখ নিযুক্ত আইনজীবী অমিত দেশাই।

এসময় তিনি জানান, কোন যুক্তিতে আরিয়ান আজ জামিন পেলেন না, সে কথা আমাদের জানানো হয়নি। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে আবেদন জানানো হবে।’

জামিন না পাওয়ায় এবার মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ শাহরুখের ছেলে