রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রাজধানীর মুগদা হাসপাতালে আগুনে চিকিৎসক-নার্সসহ আহত ৫

ডেস্করিপোর্ট  রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে ছয়তলায় করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ পাঁচজন আহত হয়েছেন।

হাসপাতালটির কোভিড আইসিইউ ইউনিটের ইনচার্জ ডা. আনিসুর রহমান জানান, অগ্নিকাণ্ডের সময় সেখানে কোনো করোনার রোগী ছিল না।

চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ যে পাঁচজন আহত হয়েছেন, তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি চিকিৎসক-নার্স হলেন- রুমি খাতুন, জহিরল হক, মনিকা প্যারেরা, নাজমুল হোসেন ও অজ্ঞাত আরেকজন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এসি বিস্ফোরণে মুগদা হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. এনায়েত হোসেন জানান, দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে— এসি বিস্ফোরণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।