মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

‘চালকবিহীন’ মোটরসাইকেলে মুগ্ধ নেটপাড়া

অনলাইন ডেস্ক  টেসলার সিইও ইলন মাস্ক যখন ‘সম্পূর্ণ স্বচালিত’ গাড়ি কিংবা ‘অটোপাইলট সিস্টেমের’ কথা বলেছিলেন, তখন হয়তো ভাবেননি ভারতীয় বাজারেই তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চালক ছাড়াই চলমান এক মোটরসাইকেলের ভিডিও অবশ্য সেই বিষয়টিই সামনে এনেছে। ভাইরাল ভিডিওতে মোটরসাইকেলের পেছনের আসনে এক ব্যক্তিকে বসে থাকতে দেখা গেছে। বিনা চালকেই দিব্যি চলছিল মোটরসাইকেলটি।

এক টুইটার ব্যবহারকারী প্রথমে ভিডিওটি শেয়ার করেন। মাহিন্দ্রা গ্রুপের প্রধান আনন্দ মাহিন্দা ওই ভিডিও রিটুইট করার পর তা ভাইরাল হয়।

ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলে পেছনের দিকে এক ব্যক্তি বসে আছেন। মোটরসাইকেলটি চালক ছাড়াই চলছে। পাশের অন্য একটি মোটরসাইকেল থেকে আরেকজন এই বাইক স্টান্টের ভিডিও করেছেন।

ওই ভিডিও প্রায় আড়াই লাখ বার দেখা হয়েছে। ইতিবাচক ও নেতিবাচক মন্তব্যে ভরে গেছে ভিডিওর কমেন্ট বক্স। অনেকেই চালকের দক্ষতার প্রশংসা করেছেন। ঝুঁকিপূর্ণ এসব বাইক স্টান্ট দুর্ঘটনার অন্যতম কারণ বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

আরেকজন আবার লিখেছেন ইলন মাস্ক এই ভিডিও দেখে হতভম্ব হয়ে মঙ্গলগ্রহে বাস করতে চাইবেন।

মাহিন্দ্র গ্রুপ এই রকম ‘সম্পূর্ণ স্বচালিত’ যান বাজারে আনছে কী না, তা জানতে চেয়েছেন আরেক নেটিজেন।

অবশ্য এই বাইক স্টান্ট কিভাবে করা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।