শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২৪
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

১৩০ কিলোমিটার গতিতে ট্রেন চলবে: রেলমন্ত্রী

ডেস্করিপোর্ট  দেশের সব রেল লাইনকে ব্রডগেজ ও ডুয়েলগেজে রূপান্তর করা হবে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘সারাদেশে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনে যাত্রী সুবিধা বাড়াতে প্লাটফর্ম উঁচুকরণ, স্টেশন ভবন সংস্কার, এক্সেস কন্ট্রোল ও প্ল্যাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রেলকে ধ্বংস করা হয়েছিল। ধ্বংসপ্রাপ্ত রেলকে পুনরায় গতি ফিরিয়ে আনেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করেন। বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান আছে। দেশের যেসব এলাকায় রেল সংযোগ নেই, সেখানে সংযোগ দেওয়া হচ্ছে।’

যে দেশ যত উন্নত, সে দেশের রেল যোগাযোগ তত উন্নত বলে মন্তব্য করে রেলমন্ত্রী বলেন, ‘একটা ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী রেল খাতকে অধিক গুরুত্ব দিয়েছেন।’ তিনি বলেন, ‘গফরগাঁও রেল স্টেশনের বিদ্যমান রেল লাইনের পাশেই ব্রডগেজ লাইন স্থাপন হবে। এই ব্রডগেজ লাইন হবে জয়দেবপুর থেকে জামালপুর পর্যন্ত।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাহমী গোলন্দাজ বাবেল, রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদার, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা প্রমুখ।