বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩৬
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ফেনীতে গাছের সঙ্গে ধাক্কা লেগে পিকআপচালকসহ নিহত ৩

ডেস্করিপোর্ট  ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পিকআপভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বোগদাদিয়া কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপভ্যানচালক গোপালগঞ্জের পাড় চন্দ্র দীঘলিয়া এলাকার মো. সুজন (২৭), তার সহযোগী মাদারীপুর জেলারচর গোবিন্দপুর এলাকার মো. শামিম হাসান ও চাঁপাইনবাবগঞ্জের সন্ন্যাসীতলা এলাকার শহিদুল ইসলাম (২৭)।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।