বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৫
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ, কারাগারে শিক্ষক

ডেস্করিপোর্ট  নিজ স্কুলের নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ মামলায় গ্রেফতার হয়েছেন বোরহান উদ্দিন (৩৮) নামে এক স্কুলশিক্ষক।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নবম শ্রেণির ওই ছাত্রী অপহরণ মামলায় সদর উপজেলার চৌদ্দশত হাইস্কুলের ইংরেজি শিক্ষক বোরহান উদ্দিনকে পুলিশ গ্রেফতার করে শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের আদালতে পাঠায়। বিকাল বেলা আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার শিক্ষক বোরহান কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকার আলতাফ উদ্দিনের ছেলে।

জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার নবম শ্রেণির ওই ছাত্রী গত ১১ অক্টোবর সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে একদল দুর্বৃত্ত তাকে জোরপূর্বক অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় ওই ছাত্রীর মামা পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনার পর থেকে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করলে ১৩ অক্টোবর রাত ১০টার দিকে পার্শ্ববর্তী পুলেরঘট বাজার এলাকায় তাকে ছেড়ে দেয় দুর্বৃত্ত দল।

খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। মেডিকেল পরীক্ষা করানো শেষে ২২ ধারায় জবানবন্দি প্রদানের জন্য ১৪ অক্টোবর বৃহস্পতিবার বিকালে তাকে কোর্টে পাঠায় পুলিশ। তখন ওই শিক্ষার্থী তার অপহরণ ঘটনার প্রকৃত রহস্য খুলে বললে পাকুন্দিয়া থানায় একটি অপহরণ মামলা করা হয়।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান জানান, বৃহস্পতিবার রাতে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া বাজারে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় শিক্ষক বোরহানকে। শুক্রবার দুপুরে তাকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হলে বিকালে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।