শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫০
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

ভোলাগঞ্জ সাদা পাথরের নাম এখন গোটা বিশ্বে

ডেস্করিপোর্ট  প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনের নাম এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন এখানে দেশ-বিদেশের অগণিত মানুষ ঘুরতে আসেন। তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি।

শুক্রবার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকার উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি চাই নিজ এলাকার পর্যটন নিয়ে ভোলাগঞ্জের মানুষই লাভবান হোক। ছোট ছোট ব্যবসায়ীরা বড় আরও বড় ব্যবসায়ী হোক। এজন্য পর্যটনের জন্য যতটুকু জায়গা প্রয়োজন তা ছেড়ে দিয়ে অবদান রাখতে হবে ব্যবসায়ীদের।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকার বঙ্গবন্ধু মহাসড়কের পূর্ব সাইড থেকে নিজ দায়িত্বে ক্রাশার মিলগুলো সরিয়ে নেওয়ার আহবান জানান।

শুক্রবার সকালে ভোলাগঞ্জ উন্নয়ন কার্যক্রমের ফলক উন্মোচন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে সিলেট জেলার সহকারী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল কবীর, সিলেট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ শামীম, গোয়াইনঘাট সার্কেল প্রবাস কুমার সিংহ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অকিল বিশ্বাস, ইয়াকুব আলী প্রমুখ।