বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩৬
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বানভাসি মানুষের পাশে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান

মাসুদ রানা রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি  রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী ঘড়িয়াল বৃহস্পতিবার দুপুরে ডাঙ্গা ইউনিয়নের বন্যা কবলিত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।ভারী বৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমার ৭০সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হতে থাকলে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চরাঞ্চলের ও নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়ে।ফলে দেখা দেয় খাদ্য সংকট এ খবর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি জানতে পারলে দ্রুত খাদ্য সহায়তা প্রদান করেন বানভাসি মানুষের মাঝে।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিন্দ্রনাথ কর্মকার,বিদ্যানন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বসুনিয়া,রাজারহাট মডেল প্রেসক্লাবের সহ, সভাপতি জাকারিয়া খান বিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শতাধিক বন্যা দুর্গতদের মাঝে বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাউল,১কেজি চিনি,১কেজি ডাল ও ১/২লিটার সয়াবিন তেল।