বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

শশীভূষণে বিদ্যূৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বিদ্যূৎস্পৃষ্টে মো. মফিজ (৫০) নামের এক শ্রমিক মারা গেছেন।

শুক্রবার(২২ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার শশীভূষণ থানা সদর বাজারের পশ্চিম গলিতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো. মফিজ উপজেলার শশীভূষণ থানার ৩ নং ওয়ার্ডের শশীভূষণ গ্রামের মৃত্যু সুলতান আহম্মেদ পাটওয়ারীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মফিজ প্রতিদিনে ন্যায় শশীভূষণ বাজারে নাজিম মিয়ার টিনের দোকোনে কাজ করেন। টিনের গুদাম ঘরে টিন রাখতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যূৎতের তার ছিড়ে টিন ও সে বিদ্যূৎতায়িত হয়। পরে তাকে আশস্কাজনক অবস্থায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মফিজকে মৃত্যু ঘোষনা করেন। এদিকে মফিজের অকাল মৃত্যু পরিবারে চলছে শোকের মাতম।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।