শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:১২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

পূজামণ্ডপে কেন হামলা-ভাংচুর হয়েছে, সবকিছু আমরা বের করে ফেলেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্করিপোর্ট  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পূজামণ্ডপে কেন হামলা ও ভাংচুর করা হয়েছে, তার সবকিছু আমরা বের করে ফেলেছি। আসামিদের চিহ্নিত করে ধরে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনী।সবকিছু জনসম্মুখে তুলে ধরা হবে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও কলেজ মিলনায়তনে ঢাকা পশ্চিম অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দুর্গাপূজার ওপরে আক্রমণের এমন দৃশ্য এবারই দেখলাম, একটু ব্যতিক্রম।কিন্তু কেন এই কাণ্ড ঘটিয়েছে, তার সবকিছু আপনাদের জানাতে সক্ষম হব।

তিনি বলেন, একটি কথা পরিষ্কার করে বলতে চাই- বাংলাদেশ একটি অসম্প্রদায়িক চেতনার দেশ। আমরা সংখ্যাগরিষ্ঠ এটা ঠিক। কুরআনে প্রিয়নবী বলে গেছেন, সংখালঘুদের দেখে রাখার জন্য।তারা যেন অনিশ্চয়তায় না ভোগে। কিন্তু যারা এই ষড়যন্ত্র করেছে, তাদের চিহ্নিত করা হয়েছে। আইন অনুযায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এমন কাণ্ড কেউ যাতে না করে, সেই ব্যবস্থাও নেওয়া হবে বলেও হুশিয়ারি দেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সবার জন্য চিকিৎসা, সবার জন্য বাসস্থানের ব্যবস্থা। তার চিন্তা ছিল, একটি অসাম্প্রদায়িক দেশের ব্যবস্থা করা- যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশের, সবাই বাঙালি, আমরা একত্রিত। যুদ্ধের সময় অনেক হিন্দু ভাই আমাদের সঙ্গে যুদ্ধ করেছেন। আমরা যুদ্ধের পরে সে কথা কেন ভুলে যাব? সবাই মিলেই আমরা বাংলাদেশ। সবাই মিলে এগিয়ে যাচ্ছি বলেই আমরা এই জায়গাতে আছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- ধর্ম যার যার উৎসব সবার। সেটাই আমরা অনুসরণ করে যাচ্ছি- উল্লেখ করেন আসাদুজ্জামান খান।