রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ৩৩১ বিচারিক ম্যাজিস্ট্রেট

ডেস্করিপোর্ট  আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩৩১ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য আইন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আইন মন্ত্রণালয়কে পাঠানো ইসির নির্দেশনায় ৩৩১ জন জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাকে মনোনয়ন দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এক্ষেত্রে উপজেলা ভেদে কোথাও তিন আবার কোথাও দুই ইউপির জন্য একজন করে বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। বিচারিক ম্যাজিস্ট্রেটরা ভোটের ফৌজদারি অপরাধসহ বিভিন্ন অপরাধের সংক্ষিপ্ত বিচারকাজ পরিচালনা করে থাকেন।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ও পৌরসভা) নির্বাচন বিধিমালার অধীন নির্বাচনী অপরাধসমূহ ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ (অ্যাক্ট নম্বর পাঁচ)’-এর ১৯০ ধারার অধীনে আমলে নেওয়া ও তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য দায়িত্ব পালন করবেন তারা।

দ্বিতীয় ধাপে ৮৪৬টি ইউপিতে নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে বিচারিক ম্যাজিস্ট্রেটরা ভোটের আগে-পরে মোট পাঁচ দিন অর্থাৎ ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।