মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বরিশালে সময় টিভির সাংবাদিক পরিচয় দেয়া প্রতারক আটক

ডেস্করিপোর্ট  সাংবাদিক পরিচয় দিয়ে বিএমপি ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের সাথে প্রতারনা করতে গিয়ে এক প্রতারক আটক হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) মহানগর ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে ভুয়া সাংবাদিক প্রতারককে আটক করা হয়। সে হলো-বিশ্বজিৎ কর্মকার ওরফে মুজাহিদ শুভ। সে নিজেকে সময় টিভির এসিস্টেন্ট রির্পোর্টার হিসেবে পরিচয় দিয়েছে। প্রতারক শুভ বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, আটকৃত বিশ্বজিৎ কর্মকার ওরফে মুজাহিদ শুভ দীর্ঘদিন ধরে সময় টেলিভিশনের ভুয়া পরিচয়পত্র ও লোগো তৈরি করে বিভিন্ন স্থানে প্রতারনা করে। সর্বশেষ মহানগর ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে সময় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে আটককৃত মোটর সাইকেল ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করেন। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে পরিচয়পত্র দেখাতে বলা হয়। পুলিশের জেরার মুখে এক পর্যায়ে পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয় শুভ এবং নিজেকে ভুয়া সাংবাদিক হিসেবে স্বীকার করে।

মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মোঃ খলিলুর রহমান জানান, প্রথম থেকেই মুজাহিদ শুভর উপর সন্দেহ ছিল। সে মোটর সাইকেল ছাড়িয়ে দেবার কথা বলে মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছে। কাগজপত্র যাচাই বাছাইতে দেড় মাস সময় ব্যয়। এতে তার আচরন সন্দেহ জনক হওয়ায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।