মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

১৬ কেজি ওজনের এক কাতলের দাম ২৭ হাজার টাকা

ডেস্করিপোর্ট  রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি এক হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে ইছহাক হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে ইছহাক হালদার সকাল ৭টার দিকে কাতল মাছটি বিক্রির জন্য সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে শাকিল-সোহান মৎস্য আড়তে যান।

ওই আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ এক হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। পরে সম্রাট শাহজাহান শেখ মোবাইল ফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার কাশিমপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে এক হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ২০০ টাকায় বিক্রি করে দেন।

আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ জানান, মাছটি জেলে ইছহাক হালদারের কাছ থেকে এক হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নিই। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার কাশিমপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে কাতলটি এক হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ২০০ টাকায় বিক্রি করে দিই।

জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান বলেন, পদ্মায় পানি কমতে শুরু করার কারণে এখন নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে।