মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

পূজামণ্ডপে হামলার ঘটনায় খুব পরিচিত নামও আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্করিপোর্ট  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা কিছু নাম বলেছেন। আরও নিশ্চিত হয়ে শিগগিরই তা জানানো হবে।

নোয়াখালীর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এমন নামও শুনবেন, যারা আপনাদের খুবই পরিচিত ব্যক্তি। তবে অপরাধী অপরাধীই। তাদের কোনো ছাড় নেই।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আধিপত্য বিস্তার, মাদকসহ কিছু বিষয় নিয়ে রোহিঙ্গাদের মধ্যে অশান্তি বিরাজ করছে বলে মন্তব্য করেন আসাদুজ্জামান খাঁন।

সংলাপে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।