বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১১
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবল নিয়োগ হবে শুধুমাত্র মেধা ও যোগ্যতার মূল্যায়নে : এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেছেন,কুষ্টিয়ায় এ বছর পুলিশ পুলিশ কনস্টেবল নিয়োগ হবে স্বচ্ছ ও দূর্নীতিমুক্ত এবং এ কারনে সবাইকে দালাল বা অন্য কোন মাধ্যমে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হচ্ছে। তিনি আরো বলেন কুষ্টিয়ায় এ বছর পুলিশ কনস্টেবল পদে নিয়োগ হবে শুধুমাত্র মেধা ও যোগ্যতার মূল্যায়নে। যারা সৎ, সাহসী, যোগ্য, মেধাবী এবং প্রয়োজনে যে কোন চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম এমন সদস্যদের খুঁজছে বাংলাদেশ পুলিশ।

সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ পুলিশের নতুন নিয়মে পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২১ উপলক্ষে কুষ্টিয়া জেলার পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে ব্রিফিং প্যারেড ও মহড়ার আয়োজন করা হয়। উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। কুষ্টিয়া জেলায় আগামী নভেম্বর মাসের ২ তারিখ হতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। পুলিশ সুপার বলেন, এ বছর পুরানো নিয়মের কনস্টেবল রিক্রুটমেন্ট প্রক্রিয়া পরিবর্তন করা হয়েছে এবং সম্পূর্ণ আধুনিক ও যুগোপযোগী নতুন নিয়মে পুলিশে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। তিনি ব্রিফিং প্যারেডে উপস্থিত সকল পুলিশ সদস্যদের বলেন পুলিশ ডিপার্টমেন্টের সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য নতুন নিয়মের পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে ; কোন পুলিশ সদস্যের ব্যক্তিগত ত্রুটির কারণে পুলিশ ডিপার্টমেন্টের যেন বদনাম না হয় এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আন্তরিক ভাবে কাজ করতে হবে।

ব্রিফিং প্যারেড শেষে পুলিশ সুপার মোঃ খাইরুল আলম পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত শারীরিক পরীক্ষা গ্রহণের কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে প্রস্তুতি পর্বের সর্বশেষ অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। ব্রিফিং প্যারেডে কনস্টেবল রিক্রুটমেন্ট সংক্রান্ত পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক তৈরিকৃত ভিডিও দেখানো হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, আরওআই মোঃ শহীদুজ্জামান, আরআই, কুষ্টিয়া এবং শারীরিক পরীক্ষা গ্রহনের সাথে সংশ্লিষ্ট অফিসার – ফোর্স।