শুক্রবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৫৪
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

মুহিবুল্লাহ হত্যা: গ্রেফতার ৩ জন দুইদিনের রিমান্ডে

ডেস্করিপোর্ট  কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার তিন আসামির প্রত্যেককে দুইদিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ অক্টোবর) শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার আদালতের বিচারক মুহাম্মদ হেলাল উদ্দিন এ আদেশ দেন। এর আগে সোমবার (২৫ অক্টোবর) বিকেলে এই তিন আসামির প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাহউদ্দিন। সেই আবেদনটি মঙ্গলবার শুনানির জন্য রেখেছিলো আদালত। তথ্যটি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলী খালেদ নেওয়াজ।

গত শনিবার (২৩ অক্টোবর) ভোরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৪) সদস্যরা মুহিবুল্লাহ কিলিং স্কোয়াডের সদস্যসহ চারজনকে গ্রেফতার করে। যার মধ্যে কিলিং স্কোয়াডের শীর্ষ পাঁচজনের একজন আজিজুল হক হত্যার দায় স্বীকার করে পরেরদিন ২৪ অক্টোবর বিকেলে জবানবন্দি দিয়েছেন।

অপর তিনজন কুতুপালং ক্যাম্প-১ এর ডি-৮ ব্লকের আব্দুল মাবুদের ছেলে মোহাম্মদ রশিদ ওরফে মুরশিদ আমিন, একই ক্যাম্পের বি ব্লকের ফজল হকের ছেলে মোহাম্মদ আনাছ ও নুর ইসলামের ছেলে নুর মোহাম্মদের রিমান্ড চেয়েছিল পুলিশ। সেই সূত্রে শুনানি শেষে মঙ্গলবার তাদের তিনজনকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্ট (ডি ব্লকে) নিজ অফিসে অবস্থান করা মুহিবুল্লাহকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় পরে ৩০ সেপ্টেম্বর রাতে উখিয়া থানায় মামলা করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ। এখন পর্যন্ত এ হত্যা মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে আজিজুল হক ও মোহাম্মদ ইলিয়াছ নামে দুই রোহিঙ্গা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রথম গ্রেফতার বাকি ৪ জনকে তিনদিন করে রিমান্ড আদেশ দিয়েছিলেন আদালত। আর শনিবার গ্রেফতার তিনজনকে দুইদিন করে রিমান্ড আদেশ দেওয়া হয়েছে আজ।