বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০১
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বরিশালে মুজিব গ্রাফিক নভেল সিরিজ বিতরণ

শামীম আহমেদ  বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুজিব গ্রাফিক নভেল সিরিজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ এর যৌথ আয়োজনে আজ (২৬) অক্টোবর মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ওস্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বরিশালের ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মুজিব গ্রাফিক নভেল সিরিজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক খায়রুল আলম সবুজ।

বিশেষ অতিথি ছিলেন ইভিপি এন্ড হেড অব রেগুলেটরি এন্ড করর্পোরেট অ্যাফেয়ার্স বিকাশ লিঃ হুমায়ুন কবির, ডেপুটি রেজিষ্টার বরিশাল বিশ্ববিদ্যালয় ও সমন্বয়কারী বরিশাল পাঠচক্র বিশ্বসাহিত্য কেন্দ্র বাহাউদ্দীন গোলাপ, যুগ্ম পরিচালক (প্রোগ্রাম) বিশ্বসাহিত্য কেন্দ্র সহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

শুরুতে অতিথিরা মুজিব গ্রাফিক নভেল সিরিজ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুজিব গ্রাফিক নভেল সিরিজ বরিশাল জেলার ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের হাতে তুলে দেন।