বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০১
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বিসিসি’র ভুয়া রশিদ তৈরি করে টাকা আত্নসাতের অভিযোগে স্যানিটারী মিস্ত্রি আটক

ডেস্করিপোর্ট  প্রতারণার মাধ্যমে বরিশালে সিটি করপোরেশনের (বিসিসি) ভুয়া রশিদ তৈরি করে গভীর নলক‚প স্থাপনের অনুমোদন ফি এর অর্থ আত্মসাৎ করার অভিযোগে এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক স্যানিটারী মিস্ত্রি মুন্না বেপারী বরিশাল সদর উপজেলার কাগাশুরা এলাকার বারেক বেপারীর ছেলে।

গত সোমবার সকালে মুন্নাকে নগর ভবন থেকে আটক করে বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে নগরীর ইছাকাঠী মহামায়া এলাকার জনৈক কবির গভীর নলকূপ বসানোর জন্য স্যানিটারী মিস্ত্রি মুন্নার সাথে এক লাখ ৩০ হাজার টাকায় চুক্তি করেন। চুক্তি অনুযায়ী কবির প্রাথমিক অবস্থায় মুন্নাকে ৭৫ হাজার টাকা পরিশোধ করেন। টাকা হাতে পেয়ে মুন্না প্রতারনার আশ্রয় নিয়ে সিটি করপোরেশনের অনুমোদন ফি এর একটি ভুয়া রশিদ তৈরি করে। মুন্না ঐ ভুয়া রশিদ কবিরকে সরবরাহ করে। কবির রশিদ হাতে পেয়ে নলক‚প বসানোর কাজ শুরু করে। বিষয়টি টের পেয়ে সিটি কর্পোরেশন থেকে সংশ্লিষ্টরা ঐ স্থানে গেলে প্রতারনার বিষয়টি ধরা পড়ে। সিটি করপোরেশনের পানি সরবরাহ শাখা থেকে বিষয় টি তদন্ত করে প্রতারক মুন্নার সাথে যোগাযোগ করা হয়। কৌশলে মুন্নাকে নগর ভবনে ডেকে আনা হয়। পরে মুন্না অকপটে তার প্রতারনার কথা স্বীকার করে।

এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, প্রতারনার বিষয়টি বুঝতে পেরে আমরা প্রতারক মুন্নাকে কৌশলে আটক করতে সক্ষম হই। পরবর্তীতে তাকে পুলিশে সোর্পদ করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে তিনি জানান।