মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

চলনবিলে নতুন জীবন পেল অর্ধশত পাখি

ডেস্করিপোর্ট  চলনবিলে নতুন জীবন পেল ৬০টি বক ও কালিম পাখি।

মঙ্গলবার ভোরে সিংড়ার চলনবিলের শালিখা এলাকায় পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালান রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

অভিযানে ২০টি কিল্লাঘর ধ্বংস করা হয়। উদ্ধার করা হয় পাখিসহ শিকারের সরঞ্জাম।

পরে চলনবিলের পেট্রোবাংলা পয়েন্ট এলাকায় উদ্ধারকৃত বক ও দুর্গাপুরের উদ্ধারকৃত অর্ধশত বেগুনি কালিম পাখি অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন, বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি হাসান ইমাম, সাংবাদিক খান মো. শারফুল ইসলাম খোকন, গোল-ই-আফরোজ কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল, পরিবেশকর্মী হাসিবুল হাসান শিমুল, আব্দুল্লাহ আল মামুন, জুবায়ের আহমেদ, কুরবান আলী, আবুবকর প্রমুখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, চলনবিলে পাখি ও প্রকৃতি বাঁচাতে প্রতিদিন ভোরে তার সদস্যরা বিলের দুর্গম এলাকায় ছুটে যাচ্ছেন। শিকারিদের আটক করে প্রশাসনের মাধ্যমে সাজা প্রদান ও মুচলেকা নিচ্ছেন। এ ছাড়া মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।