বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৪২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, পাশেই পড়ে ছিল আহত কিশোর

ডেস্করিপোর্ট  টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌরশহর এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজের সামনের একটি বাড়ি থেকে এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ অক্টোবর) সকালে একটি বাড়ির সিঁড়িঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই কিশোরীর নাম সুমাইয়া আক্তার (১৫)। সে নারান্দিয়া ইউনিয়নের পালিমা গ্রামের মো. ফেরদৌস রহমানের মেয়ে এবং স্থানীয় এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

একই স্থান থেকে গুরুতর আহত অবস্থায় মনির নামের (১৭) এক কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর সেখানে তার মৃত্যু হয়। মনির এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের মো. মেহের আলীর ছেলে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, ‘স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় দুই কিশোর-কিশোরীকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে গলাকাটা এক কিশোরীর লাশ উদ্ধার করে। আর কিশোরটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।