বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:৫৭
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আগৈলঝাড়ায় ৫ ইউপি চেয়াম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত

শামীম আহমেদ  আগামী ১১ নভেম্বর আসন্ন দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনী তফসিল অনুসারে মনোনয়নপত্র প্রত্যাহারে শেষদিন ছিলো আজ (২৬ই) অক্টোবর,মঙ্গলবার প্রতিপক্ষ ৭ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্ধিদ্বতায় নির্বাচিত হতে যাচ্ছে নৌকা প্রতিক প্রার্থীর চেয়ারম্যান প্রার্থীরা। মনোনয়ন প্রত্র জমাদানের শেষদিনে উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৭ অক্টোবর চেয়াম্যান পদে ১২ জন মনোনয়নপত্র জমাদিয়েছেন।

আগৈলঝাড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদউল্যাহ বলেন, আগৈলঝাড়া উপজেলায় পাঁচটি ইউনিয়নে ১৭ই অক্টোবর মনোনয়ন প্রত্র জমাদানের শেষদিনে চেয়াম্যান পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারা হলেন, আওয়ামী লীগ দলীয় মনোনিত নৌকা মার্ক প্রার্থী রাজিহার ইউনিয়নে ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়নে বিপুল দাস, বাগধা ইউনিয়নে আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলা ইউনিয়নে শফিকুল হোসেন টিটু ও রতœপুর ইউনিয়নে গোলাম মোস্তফা সরদার। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার পাঁচ ইউনিয়নের মনোনিত প্রার্থী মাওলা জাকারিয়া বখতিয়ার, আ:কাদের মিয়া, মো.ইখতিয়ার হাওলাদার, খলিরুর রহমান ও জাহাঙ্গীর হেসেন ব্যাপারী। গৈলা ইউনিয়নে স্বতন্ত প্রার্থী মো.মাহামুদুল ইসলাম ও বাকাল ইউনিয়নে স্বতন্ত প্রার্থী মো.আজিজুর রহমান বালী।

আজ ২৬ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিনে ৭জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার পাঁচ ইউনিয়নের মনোনিত প্রার্থী মাওলা জাকারিয়া বখতিয়ার, আ:কাদের মিয়া, মো.ইখতিয়ার হাওলাদার, খলিরুর রহমান ও জাহাঙ্গীর হেসেন ব্যাপারী। গৈলা ইউনিয়নে স্বতন্ত প্রার্থী মো.মাহামুদুল ইসলাম ও বাকাল ইউনিয়নে স্বতন্ত প্রার্থী মো.আজিজুর রহমান বালী।

আগৈলঝাড়া উপজেলায় পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় মনোনিত নৌকা মার্কা প্রার্থী ছাড়া অন্যকোন প্রার্থী না থাকায় পাঁচটি ইউনিয়নে নৌকা মার্কা প্রাথীরা বিনা প্রতিদ্বন্ধিদ্বতায় নির্বাচিত হতে যাচ্ছে। এখন শুধু আনুষ্ঠিনিক ঘোষনা।