শুক্রবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৫৭
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

বরিশালে মুজিব বর্ষ দাবা লীগ সমাপনী ও পুরস্কার বিতরণ

শামীম আহমেদ  মুজি বর্ষ বরিশাল জেলা রেটিং দাবা লীগ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠীত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ৩টায় বরিশাল পুলিশ লাইনসের গ্রাটিচিউড হলে অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে বিজয়ী দলকে পুরুস্কার তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তরুজ্জামান।

বরিশালের পুলিশ সুপার মো. মারুফ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে ডিআইজি তার বক্তবে বলেন, খেলাধুলা আমাদের মস্তিস্ক বিকাশে প্রয়োজন রয়েছে। দাবা একটি বুদ্ধিমত্তার খেলা । এই খেলা কৌশল অবলম্বন করতে হয় বলে নিজের জীবনে উন্নতি করা সম্ভব এবং এই মেধা দিয়ে সমাজকে উন্নতি করা যায়।

তিনি আরো বলেন, দেশের ক্লাবগুলো খোলাধুলার মাধ্যমে দেশে এবং দেশের বাহিরে অনেক আয় করতে করতে পারে। এতে করে দেশের অর্থনীতির পাশাপাশি উন্নয়শীল দেশ গঠনে বিশেষ ভুমিকা রাখতে পারে।

বরিশাল ক্রিড়া সংস্থার সহযোগীতায় ৫ দিন ব্যাপী এই খেলায় চ্যম্পিয়ন হয় নগরীর কাউনিয়া এলাকার নব জাগরণ সংঘ এবং রানার্স-আপ হয় নগরীর নাজীরপোল এলাকার বরিশাল চেস ক্লাব। এছাড়া দ্বিতীয় এবং তৃতীয় রানার্স-আপ হন বরিশাল ক্লাব ও বরিশাল ফায়ার সার্ভিস। গত ২৩ অক্টোবর শুরু হয়ে ২৭ অক্টোবর ফাইনাল খোলার মধ্যদিয়ে এই প্রতিযোগীতা শেষ হয়। আর প্রতিটি খেলায় একেকটি দলে ৬জন করে খেলোয়ার অংশ নেয়।