মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১১:৫২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতেই কুমিল্লার ঘটনা: ধর্মপ্রতিমন্ত্রী

ডেস্করিপোর্ট  কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন অবমাননাসহ সহিংসতা ঘটনা অপশক্তির পরিকল্পিত বলে মন্তব্য করেছেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, ‘দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য অপশক্তি এ ধরনের ঘটনা ঘটিয়েছে।’

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ের ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘অপশক্তি যে দলের হোক, আমাদের দলেরও যদি কেউ করে থাকে, তাদেরও কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এই অপশক্তিকে কোনো অবস্থাতেই আর ছোবল দেওয়ার সুযোগ দেওয়া হবে না।’

ফরিদুল হক খান বলেন, ‘যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা কোনো ধর্মের বা দলের লোক হতে পারে না। অপরাধ যেই করুক, তাকে শাস্তি পেতেই হবে।’ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি ও পূজা উদযাপন কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।