মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:৩০
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

সিরাজগঞ্জে নিজ ঘর থেকে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্করিপোর্ট  সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়ায় নিজ ঘর থেকে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তারা হলেন-কামারপাড়ার ব্রজগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ কুমার ঘোষ (২৮) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী তমা রাণী ঘোষ (১৯)।

গৌরঙ্গের মা রুবি রাণী ঘোষ বলেন, ‘সকাল ১০টা বেজে গেলেও ওরা ঘুম থেকে না উঠায় আমি অনেক ডাকাডাকি করি। কোন সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে এনে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি ওরা দু’জনে পড়ে আছে।’

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, নিজ ঘর থেকে শ্রী গৌরাঙ্গ কুমার ঘোষ ও অন্তঃসত্ত্বা স্ত্রী তমা রাণী ঘোষের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ একজন অপরজনকে হত্যা করে আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, গৌরাঙ্গ ঘোষের শরীরের বিভিন্ন স্থানে আচরের দাগ ও হাতের শিরা কাটা থাকলেও তমা ঘোষের শরীরে কোনো দাগ নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন গৌরাঙ্গ। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।