মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, দুপুর ১২:৫৯
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

পিস্তল হাতে ভাইরাল সেই রোহিঙ্গা যুবক আটক

ডেস্করিপোর্ট  পিস্তল হাতে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিয়ে ভাইরাল রোহিঙ্গা যুবক জুবায়েরকে (৩০) আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (২৯ অক্টোবর) টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। তিনি ওই ক্যাম্পের মো. সিদ্দিকের ছেলে।

এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবক জুবায়েরকে (৩০) তার শেড হতে আটক করা হয়। তিনি ক্যাম্প অভ্যন্তরে ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে অপহরণ, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পিস্তল হাতে তার একটি ছবি ভাইরাল হয়।

কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।