বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:২৭
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন সাকিব

স্পোর্টস ডেস্ক  চোটের কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সুপার টুয়েলভে বাংলাদেশের বাকি দুইটি ম্যাচে খেলা হবে না তার। রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট দলের চিকিৎসক দেবাশীশ চৌধুরী জানান, ‘সাকিব বাঁ পায়ের নিচের দিকে আঘাত পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ম্যাচে এই চোট পেয়েছেন তিনি। গ্রেড ওয়ান এই ইনজুরির কারণে বিশ্বকাপে বাংলাদেশের পরের দুই ম্যাচে খেলতে পারছেন না সাকিব।’

বিশ্বকাপে যেহেতু আর খেলা হবে না সাকিবের, তাই কাল-পরশুই টিম হোটেল ছাড়বেন তিনি। সংযুক্ত আরব আমিরাত থেকে চলে যাবেন যুক্তরাষ্ট্রে, পরিবারের কাছে।

এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। এরপর চোট নিয়েই ব্যাটিং ও বোলিংয়ের গুরুদায়িত্ব পালন করেছেন। মেডিকেল টিম তাকে দুই দিন পর্যবেক্ষণে রাখে। এসময় বিসিবি চিকিৎসক জানিয়েছিলেন, পর্যবেক্ষণ শেষে অবস্থা বুঝে নেওয়া হবে ব্যবস্থা। পর্যবেক্ষণের ফলাফল ভালো না আসায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন এই অলরাউন্ডার।

বাছাই পর্বে জিতলেও মূল পর্বে এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। এতে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের প্রায় নেই বললেই চলে। এমন অবস্থায় সাকিব ছিটকে যাওয়ায় নতুন কাউকে দলে নেওয়ার সুযোগ থাকলেও করোনা কালে বায়োবাবলের এই সময়ে সাকিবের বিকল্প নিচ্ছে না বাংলাদেশ। কারণ কোয়ারেন্টাইনের জটিলতার কারণে সেই সুযোগও নেই বাংলাদেশ দলের। এর আগে ইনজুরিতে বিশ্বকাপ শেষ হয়েছিল জাতীয় দলের আরেক তারকা মোহাম্মদ সাইফউদ্দিনেরও।

এ বারের বিশ্বকাপে একটি রেকর্ড গড়েন সাকিব। টি২০ বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন তার দখলে। টপকে গিয়েছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদিকে। দলের জন্য এই বিশ্বকাপ মনে রাখার মতো না হলেও সাকিব মনে রাখতে চাইবেন তার রেকর্ডের জন্য। টি২০ ক্রিকেটেও সব চেয়ে বেশি উইকেট এখন তার দখলে। লাসিথ মালিঙ্গার ১০৭টি উইকেটের রেকর্ড ভেঙে দিয়েছেন সাকিব।