শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:২১
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশালে রেঞ্জ পুলিশের কার্যক্রমে ডিজিটাল পদ্ধতি শুরু

ডেস্করিপোর্ট  বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেছেন, চলতি বছর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত বরিশালে মোট ২৫৮টি অপরাধের সংবাদ পেপার ক্লিপিং করা হয়। এর মধ্যে ২৩৪টি তথ্য পুরোপুরি সত্য, ১৫টি তথ্য অতিরঞ্জিত, তথ্যের অনুসন্ধান চলেছে ৮টি এবং অন্য সংস্থার কাছে হস্তান্তর হয়েছে ২টি। বরিশালের সাংবাদিকরা সব সময় সত্য সংবাদ প্রকাশ করে; যার প্রমাণ এ তথ্য।

রোববার বেলা সাড়ে ১১টায় নগরীর পুলিশ লাইনস গ্রাটিচিউড হলে ‘সাংবাদিকদের সাথে আমরা’ শিরোনামে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পুলিশকে আধুনিক গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করছি আমরা। এরই ধারাবাহিকতায় বরিশাল রেঞ্জে পুলিশ মনিটরিং কার্যক্রমকে আধুনিকায়ন ও গতিশীল করার লক্ষ্যে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বিস্তরভাবে শুরু করা হয়েছে। আমি চলতি বছর ১২ জুন যোগদানের পর ডিজিটাল পদ্ধতিতে মনিটরিং করার উদ্যোগ গ্রহণ করি।

এরই ধারাবাহিকতায় রেঞ্জ কার্যালয়ে একটি আইটি প্যানেল টিম গঠন করা হয়। ডিজিটাল অটোমেটেড রিপোর্টিং এবং মনিটরিং ব্যবস্থার ফলে জনসাধারণ পাচ্ছে দ্রুত সাড়া এবং পুলিশের কাজে আসছে স্বচ্ছতা, জবাবদিহিতা, গতি এবং আধুনিকতা।

তিনি আরও বলেন, বর্তমানে এই টিমের মাধ্যমে ৭টি ড্যাশবোর্ড (পিআরও, কিউআর, মাদক, অপমৃত্যু, নারী ও শিশু হেল্পডেস্ক, মামলা ও ওয়ারেন্ট) কার্যক্রম ইতোমধ্যে পরিচালিত হচ্ছে। এছাড়া খুন, অপহরণসহ গুরুত্বপূর্ণ ড্যাশবোর্ড তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। দ্রুততম সময়ে অপরাধের তথ্য পুলিশের কাছে পৌঁছানোর সুবিধার্থে থানা এলাকার প্রতিটি ওয়ার্ডে জনগণের মাঝে পুলিশ বিভাগের গুরুত্বপূর্ণ নম্বরসহ ভিজিটিং কার্ড বিতরণ করা হয়েছে।

রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান বলেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেঞ্জাধীন জেলাগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে সব ঘটনার তাৎক্ষণিক মনিটরিংসহ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। আমরা পুলিশ ও সাংবাদিক এক হয়ে জনগণকে একটি সুন্দর বরিশাল উপহার দেব— এটাই কামনা।

মতবিনিময় সভায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক একেএম এহসান উল্লাহ, পুলিশ সুপার মারুফ হোসেন ও ডিআইজির স্টাফ অফিসার মো. মাসুম বিল্লাহ প্রমুখ।