বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ২

ডেস্করিপোর্ট  গাজীপুর সদর উপজেলায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২০ বাসযাত্রী।

সোমবার বেলা সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কনা (২০) গাজীপুরের শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মোস্তফা কামালের মেয়ে। তিনি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যাচ্ছিলেন। এ ঘটনায় নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও বাসের অন্যান্য যাত্রী জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহণ বাসটি মহাসড়কে বেপরোয়াভাবে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় বাসটি পৌঁছলে সামনের দিকের অপর বাসটিকে বেপরোয়াগতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী কনা ও অজ্ঞাত পথচারী নিহত হন। এ ঘটনায় ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।