শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:২৯
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

বরিশালে বিআরটিসি-সেইপ প্রকল্পের প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন

ডেস্করিপোর্ট  ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে ভাই, দক্ষতার বিকল্প নাই’ ‘দক্ষ হবো নেইকো লাজ, ঘুচবে অভাব-মিলবে কাজ’ এই স্লোগানকে সামনে রেখে বরিশালে বিআরটিসি-এসইআইপি প্রকল্পের আওতায়  ট্রান্স -২, ব্যাচ-৩ এর  উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে নগরীর বিআরটিসি, বরিশাল বাস ডিপোর প্রশিক্ষণ কেন্দ্রে এর শুভ উদ্বোধন করা হয়। বিআরটিসির ডিপো ম্যানেজার (অপারেশন) মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিসির পরিচালনা পর্ষদের সদস্য মো. আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে  আবুল কালাম আজাদ বলেন,শেখ হাসিনার দর্শন সবাইকে নিয়ে  উন্নয়ন। এই উন্নয়নের ধারাবহিকতা বজায়  কাজ করে যাচ্ছে বাংলাদেশ সড়ক ও পরিবহন 

কর্পোরেশন। তিনি আরও বলেন কোন কাজ সুন্দর ভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় বিশেষ জ্ঞান ও বুদ্ধি মত্তাকে দক্ষতা বলে।প্রত্যেক ক্যারিয়ারের জন্যই কিছু নির্দিষ্ট প্রয়োজনীয় জ্ঞান,দক্ষতা ও সক্ষমতা রয়েছে।আজকের এই প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষনার্থীদের একজন দক্ষ চালক হিসেবে গড়ে তোলা হবে।আমাদের দেশের চালকদের অদক্ষতা ও অতিরিক্ত আত্নবিশ্বাসের কারনে সড়কে দুর্ঘটনা সংঘঠিত হচ্ছে।সরকার দেশে দক্ষ চালক তৈরী করার জন্য আজকের এই প্রশিক্ষনের ব্যাবস্থা করেছেন।ডিজিটাল বাংলাদেশ গড়তে দক্ষতার  বিকল্প নাই।দক্ষ হবো নেইকো লাজ,ঘুচবে অভাব মিলবে কাজ।

এসময় আর উপস্থিত ছিলেন, বিআরটিসি বাস ডিপোর ইনচার্জ (প্রশাসন) মো. জিহাদুল ইসলাম রেজা ও ট্রেনিং ইনচার্জ মো. জাকির হোসেন প্রমুখ। এই ট্রেনিং কোর্সটি ২০১৮ সালে শুরু হয়। বর্তমানে এর ১০ম ব্যাচ চলছে। ২৫ জন করে ৪ মাস মেয়াদী দুটি ব্যাচ চলমান রয়েছে। ট্রেনিং প্রাপ্তদের বিআরটিসি-এসইআইপি থেকে ড্রাইভিং লাইসেন্স,সনদ প্রদান ও সম্মানী ভাতা প্রদান করা হয়।