বুধবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং, রাত ১:৫২
শিরোনাম :

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বরিশালে ডিসি জাকির হোসেন মজুমদারের সচেতনতামূলক প্রচারনা

ডেস্করিপোর্ট  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সচেতনতা মূলক প্রচারনা করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম সেবা।

সোমবার (১ নভেম্বর) বিকাল ৪ টায় বরিশাল সদর উপজেলার শা‌য়েস্তাবাদ ইউ‌নিয়‌নে উৎসব মূখর প‌রি‌বে‌শে অবাধ সুষ্ঠু ও নির‌পেক্ষ নির্বাচন করার ল‌ক্ষ্যে জনসাধার‌নের মাঝে সচেতনতা মূলক প্রচারনা করেন তিনি।

এ সময় উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার বলেন,আধুনিক গণতন্ত্রে প্রতিনিধি বাছাইয়ের অন্যতম উপায় হচ্ছে নির্বাচন।আমার ভোট আমি দেব যাকে খুশী তাকে দিব।এখানে জোর করে জনগনকে জিম্মি করে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবেনা।এ ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স।আপনারা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোট কেন্দ্রে যাবেন এবং স্বাধীন ভাবে নিজের ভোটাধিকারকে নিশ্চিত করবেন।কোন দুস্কৃতি কারী চক্র ভোট কেন্দ্রে সহিংসতা ও বিশৃঙ্খলার চেষ্টা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে।নির্বাচনে কোন অনিয়ম,ভোট ডাকাতি সহ্য করা হবেনা।সুতরাং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সহিংসতা পরিহার করে মানুষের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

তি‌নি আ‌রো ব‌লেন যে, শা‌ন্তিপূর্ন প‌রি‌বে‌শে নির্বাচন অনুষ্ঠা‌নের ল‌ক্ষ্যে যা যা করা দরকার পু‌লি‌শের পক্ষ থে‌কে সবই করা হ‌বে, য‌দি কেউ বিশৃঙ্খলা বা সন্ত্রাসী কর্মকান্ড ক‌রে ক‌রে বা করার চেষ্টা ক‌রে তাহ‌লে ক‌ঠোরভা‌বে আইন প্রয়োগ করা হ‌বে ম‌র্মে তি‌নি সকল‌কে আশ্বস্ত ক‌রেন।

এসময় তি‌নি জনসাধারন এবং প্রার্থী সকল‌কে নির্বাচন সংক্রান্ত আচরন বি‌ধি মে‌নে চলার অনু‌রোধ ক‌রেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ শা‌মিম হো‌সেন সহকারী পু‌লিশ ক‌মিশনার (এ‌সি) কাউ‌নিয়া ‌জোন, মোঃ আ‌জিমুল ক‌রিম অ‌ফিসার ইনচার্জ কাউ‌নিয়া থানাসহ অন্যান্য পু‌লিশ সদস‌্যবৃন্দ।