ডেস্করিপোর্ট বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ হিসেবে নিয়োগ পেলেন সৎ,দক্ষ পুলিশ অফিসার করোনা যোদ্ধা মোঃ আজিমুল করিম।
সোমবার (১ নভেম্বর)বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান স্বাক্ষরিত ১৮-২১/১৩২৫ নং স্মারকের লিখিত অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানাগেছে।

জানাগেছে, করোনা যোদ্ধা মোঃ আজিমুল করিম ইতিপূর্বে সুনামের সাথে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার সুদক্ষ কর্মকান্ডের জন্য তিনি সর্বমহলে সুনাম অর্জন করেছেন।মহামারি করোনা কালেও তিনি ছিলেন অটল প্রহরি। এই মহামারিতে তিনি তার কর্মস্থলে থেকে জনগনের সেবায় নিয়োজিত ছিলেন। যার দরুন তিনি করোনায়ও আক্রান্ত হয়েছিলেন। পরে তিনি আরোগ্য লাভের পর নিজেকে আবারও জনসেবায় নিয়োজিত করেন। তার কোতয়ালী মডেল থানার ওসি হওয়ার খবরে তার সহকর্মীসহ সকলের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
এদিকে বিএমপি কমিশনারের লিখিত আদেশে উল্লেখ করা হয় বদলিকৃত ইউনিট কোন নির্বাচন এর আওতাভূক্ত হলে এ বদলি আদেশ নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচনী বিধিমালা অনুযায়ী কার্যকর হবে।