বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:১৬
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

আনারস প্রতীকের পক্ষে মামুন তালুকদারের পথসভা

ডেস্করিপোর্ট  বরিশাল সদর উপজেলার ৪নং শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের গ্রাম ও পাড়া মহল্লায় আনারস প্রতীক পথসভা করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃরুবেল হোসেন মামুন তালুকদার।

সোমবার (১ নবেম্বর) ৪নং শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের গ্রাম ও পাড়া মহল্লায় আনারস প্রতীক পথসভা করেন মামুন তালুকদার।

এ-সময় মামুন তালুকদার বলেন, বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা এ ইউনিয়নের ভাল কিছু উপহার দিতে পারেনি। করেনি রাস্তা-ঘাটের উন্নয়ন। এবার আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নকে উন্নয়নের রোল মডেলসহ গরিব-দু:খী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। আমাকে এক বারের জন্য আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি যদি ভোটে জয়লাভ করতে পারি এ ইউনিয়নকে ডিজিটাল ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এই জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়ন করব।