শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাক বন্ধের ঘোষণা

ডেস্করিপোর্ট  জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণপরিবহণ ও পণ্যবাহী যানবাহন বন্ধের ঘোষণা দিয়েছেন এই খাতের মালিক-শ্রমিকেরা। তারা বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বিদ্যমান ভাড়ায় গাড়ি চালিয়ে তারা পোষাতে পারছেন না। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এসব পরিবহণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বুধবার মধ্যরাত থেকে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়েছে সরকার। পরিবহন সূত্রগুলো বলছে, জ্বালানি তেলের নতুন মূল্যহার কার্যকর হওয়ার পর পরিবহণ খাতের বিভিন্ন সংগঠনের মালিক-শ্রমিকেরা নিজেদের মধ্যে বৈঠক করেছে। এসব বৈঠক থেকেই ভাড়া বৃদ্ধি না করার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন পরিবহণ শ্রমিক-মালিকরা বাস-ট্রাক বন্ধ করছেন এ বিষয়ে তথ্যানুসন্ধানে জানা গেছে, পরিবহণের অধিকাংশ সংগঠনের নেতারা সরকারপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত। তাই তারা ধর্মঘটের আনুষ্ঠানিক ঘোষণা দিতে চান না। অনানুষ্ঠানিকভাবে বাস, ট্রাকসহ বাণিজ্যিক যানবাহন না চালানোর সিদ্ধান্ত নেন তারা।

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার গণমাধ্যমকে জানিয়েছেন, যেভাবে ডিজেলের দাম বাড়ানো হয়েছে, তাতে পরিবহণ চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। হঠাৎ ডিজেলের মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই।

পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, বিআরটিএসহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করে দাবি-দাওয়া তুলে ধরবেন তারা। ভাড়া সমন্বয়ের আশ্বাস পেলে ধর্মঘট তুলে নেওয়া হবে। আজ কিংবা আগামীকাল শুক্রবার বিআরটিএর সঙ্গে বৈঠক হতে পারে বলে পরিবহন মালিক-শ্রমিক নেতারা জানিয়েছেন।