মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

আফগানিস্তানে মর্টার শেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ, নিহত ২ শিশু

অনলাইন ডেস্ক  যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার পর দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান। যদিও সংঘাত-প্রাণহানি থামেনি।

ধারণা করা হয়, দেশটির বহু জায়গায় ভূমি-মাইন ও নানা বিস্ফোরক ছড়িয়ে ছিটিয়ে আছে।

এমনই একটি মর্টার শেল নিয়ে খেলছিল আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের কিছু শিশু। পরে তা বিস্ফোরণ হলে দুজনের মৃত্যু হয়। আহত হয়েছে আরও পাঁচজন।

আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়, কুন্দুজ প্রদেশে একটি মর্টার শেল বিস্ফোরণ ঘটলে দুই শিশু নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।

কুন্দুজ প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান মুতিউল্লাহ রোহানি বলেন, প্রদেশের চর দারা জেলায় এ মর্টার শেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কয়েকজন শিশু মর্টার শেল নিয়ে খেলার সময় এটি বিস্ফোরিত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

এদিকে কুন্দুজের আঞ্চলিক একটি হাসপাতালের প্রধান নাঈম গুল বলেন, আহতদের মধ্যে তিনজন মেয়ে শিশু। এ ছাড়া দুজনের অবস্থা গুরুতর।