শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:০৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বিশ্বে প্রথমবার করোনা চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ অনুমোদন যুক্তরাজ্যে

অনলাইন ডেস্ক  বিশ্বে প্রথমবারের মতো যুক্তরাজ্যে অনুমোদন পেয়েছে করোনা চিকিৎসার মুখে খাওয়ার ওষুধ। বৃহস্পতিবার (৪ নভেম্বর) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। মলনুপিরাভির নামের এই ট্যাবলেটটি দুর্বল রোগীদের দিনে দুবার দেওয়া হবে।

প্রতিবেদনে বলা হয়, পরীক্ষায় দেখা গেছে, এই ট্যাবলেট সেবনের ফলে করোনা রোগীদের মৃত্যুঝুঁকি অর্ধেক কমে যায়। দেশটির স্বাস্থ্য সচিব সাজিদ জাভেদ এই ট্যাবলেটকে গেম চেঞ্জার হিসেবে অভিহিত করেছেন।

ব্রিটেনে ল্যাগেভরিও নামে এই ওষুধটি বাজারে আসতে পারে। করোনায় আক্রান্ত হওয়ার প্রথম দিকে ওষুধটি দেওয়া হলে সেটি ঝুঁকিতে থাকা রোগীদের মৃত্যু বা হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা অর্ধেকে নামিয়ে আনতে পারে। মুখে খাওয়ার এই ওষুধ করোনাভাইরাসের বংশবিস্তার অকার্যকর করতে সক্ষম বলে দাবি করেছে প্রস্তুতকারী মের্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকস।