শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

এসএসসি ফরম পূরণের অতিরিক্ত অর্থ ফেরত পাবে শিক্ষার্থীরা

ডেস্করিপোর্ট  ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে অতিরিক্ত আদায় করা অর্থ ফেরত দিতে নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনা বৃহস্পতিবার (৪ নভেম্বর) বোর্ডের আতওতাধীন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে ২০২১ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত পরিসরে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের তত্ত্বীয় পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও কেন্দ্র ফি বাবদ আদায় করা অর্থের অব্যয়িত অংশ আন্তঃবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটির ১৬৬তম সভায় ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থী প্রবেশপত্রে উল্লিখিত যে সব বিষয়ে পরীক্ষায় অংশ নেবে, সেই সব বিষয় ছাড়া অন্য বিষয় বা পত্রের জন্য আদায় করা বোর্ড নির্ধারিত ফি থেকে পত্র প্রতি (তত্ত্বীয়) ৩০ টাকা করে ফেরত দেওয়া হবে।

পরীক্ষার্থীর ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে (আইসিটি ছাড়া) আদায় করা বোর্ড নির্ধারিত ফি থেকে বিষয় প্রতি ২০ টাকা এবং আইসিটি বিষয়ের ব্যবহারিক বোর্ড ফি ৩০ টাকা ও চতুর্থ বিষয়ের ব্যবহারিক বোর্ড ফি ৩০ টাকা ফেরত দিতে হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে অর্থ পাঠানো হবে।

২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে যেসব পরীক্ষার্থী ফরমপূরণ করেছে এবং যাদের পরীক্ষায় অংশ নিতে হবে, ন্যূনতম এক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রেও তাদের কেন্দ্র ফি থেকে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা এবং আইসিটি বিষয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের আদায় করা ২৫ ঢাকা ও চতুর্থ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা বাবদ আদায় করা ১০ টাকা পরীক্ষার্থীকে ফেরত দিতে হবে।

আর যে সব পরীক্ষার্থী ফরম পূরণ করেছে কিন্তু পরীক্ষায় অংশ নিতেতে হবে না। সেক্ষেত্রে কেন্দ্র ফি বাবদ আদায় করা ৪০০ টাকা এবং আইসিটি বিষয়ে অতিরিক্ত আরও ২৫ টাকা ও চতুর্থ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা বাবদ প্রতিষ্ঠানের আদায় করা ১০ টাকা পরীক্ষার্থীকে ফেরত দিতে হবে। পরীক্ষার্থী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে বোর্ডের দেওয়া অব্যহিত অর্থ ও কেন্দ্র ফি বাবদ অব্যয়িত অর্থ ফেরত নেবে।