শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সৌদিকে ৫৫০০ কোটি টাকার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক  সৌদি আরবের কাছে ৬৫ কোটি মার্কিন ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কোনো মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিল দেশটি। এক ঘোষণায় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে আল জাজিরা।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে পেন্টাগন জানায়, সৌদি আরবের বর্তমান ও ভবিষ্যত হুমকি মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয় এই অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিমালার ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ সৌদি আরব মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মধ্য পালার এআইএম-১২০সি-৭/সি-৮ মডেলের এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্রগুলো ৬৫ কোটি ডলারে বিক্রি করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫ হাজার ৫৭৬ কোটি ৪০ লাখ ৫৯ হাজার টাকা।

পেন্টাগণের বিবৃতির পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে জানায়, এই ক্ষেপণাস্ত্র স্থলে কোনো লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য ব্যবহৃত হবে না। সম্প্রতি সীমান্তের ওই পাশ থেকে বেশকিছু হামলার ঘটনা ঘটেছে সৌদি আরবে। নতুন এই এআইএম-১২০সি-৭/সি-৮ মডেলের এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্রগুলো সেসব হামলা প্রতিহত করতে সাহায্য করবে। এতে সৌদিতে থাকা প্রায় ৭০ হাজার মার্কিন নাগরিক নিরাপদে থাকবে।