শনিবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, রাত ১:০৭
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

চলে গেলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত

অনলাইন ডেস্ক  ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় আর নেই। গতকাল বৃহস্পতিবার দীপাবলীর রাতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের অন্যতম বর্ষীয়ান রাজনীতিক, দীর্ঘদিনের মন্ত্রী, কলকাতার সাবেক মেয়র, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গুরু সুব্রত মুখোপাধ্যায় ছিলেন বর্ণময় চরিত্রের অধিকারী। গত কিছুদিন যাবত তিনি অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি স্টেন্ট থ্রম্বোসিসে আক্রান্ত হন। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

সুব্রত মুখোপাধ্যায় মাত্র ২৬ বছর বয়সেই পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী হন। ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী যখন ভারতে জরুরি অবস্থা জারি করেন, তখন সুব্রত ছিলেন পশ্চিমবঙ্গের তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী সবসময় নিজের রাজনৈতিক গুরু হিসাবে মানেন সুব্রত মুখোপধ্যায়কে। ১৯৮৪ সালে লোকসভা নির্বাচনে যাদবপুরে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন মমতা। সুব্রতর প্রস্তাবেই এমনটি হয়েছিলো।

সুব্রত চলে যাওয়ার খবর পাওয়ার পর মমতা বলেছেন, ‘এমন আলোর দিনে অন্ধকার নেমে আসবে ভাবিনি। আমি সুব্রতদার মরদেহ দেখতে পারব না।’

মমতা আরও বলেন, ‘ছাত্র আন্দোলনের সময় থেকেই আমি তার সঙ্গে থেকেছি, তার নেতৃত্বে বড় হয়েছি। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং শারদীয়া দুর্গাপূজার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সুব্রতদার সঙ্গে আমার দীর্ঘ দিনের সুসম্পর্ক ছিল। তিনি আমার অগ্রজ ও অভিভাবকতুল্য ছিলেন।’