মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

পাকিস্তানের জন্য অত্যাধুনিক যুদ্ধজাহাজ বানাচ্ছে তুরস্ক

অনলাইন ডেস্ক  পাকিস্তানের জন্য মিলগেম প্রকল্পের অধীনে এডিএ ক্লাস যুদ্ধজাহাজ তৈরি করছে তুরস্ক।

শুক্রবার পাকিস্তানের বন্দরনগরী করাচিতে যুদ্ধজাহাজ তৈরির কার্যক্রমের উদ্বোধন করা হয়। খবর ডেইলি সাবাহর।

এক বিবৃতিতে বলা হয়, করাচি শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের (কেএসইডব্লিউ) এ অনুষ্ঠানে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আমজাদ খান নিয়াজি, নৌবাহিনীর কর্মকর্তা ও তুরস্কের রাষ্ট্রপরিচালিত প্রতিরক্ষা প্রতিষ্ঠান এএসএফএটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিয়াজি অনুষ্ঠানে বলেন, তুরস্কের সহযোগিতায় অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরি পাকিস্তানের জন্য একটি গৌরবময় মুহূর্ত। যৌথ এ প্রকল্পের মাধ্যমে প্রতিরক্ষা খাতে আঙ্কারা ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতার নতুন পথ খুলে দেবে।

বিবৃতিতে আরও বলা হয়, মিলগেম ক্লাসের এ যুদ্ধজাহাজ পাকিস্তানের নৌবাহিনীর অভিযানের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়াবে।

২০১৮ সালের জুলাইয়ে পাকিস্তানের নৌবাহিনী তুরস্কের এএসএফএটির সঙ্গে চারটি মিলগেম ক্লাস শিপের জন্য চুক্তিবদ্ধ হয়।

চুক্তি অনুযায়ী, দুটি যুদ্ধজাহাজ তৈরি হবে তুরস্কে এবং বাকি দুটি তৈরি হবে পাকিস্তানে। এতে প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিও রয়েছে।

মিলগেম যুদ্ধজাহাজ লম্বায় ৯৯ মিটার (৩২৫ ফিট) এবং স্থানচ্যুতির সক্ষমতা ২৪ হাজার টন পর্যন্ত। যা ২৯ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে।

বিশ্বের ১০ দেশের মধ্যে তুরস্ক একটি, যারা নিজস্ব সক্ষমতার মাধ্যমে যুদ্ধজাহাজ নকশা, তৈরি ও রক্ষণাবেক্ষণে সক্ষম।