শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১২
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শামীম আহমেদ  শিক্ষা কোন পণ্য নয়, শিক্ষা নিয়ে কোন ব্যবসা নয় এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফরম-ফিলাপের নির্ধারিত ফি এর বাহিরে করোনা মহামারির ভিতরেও কলেজ প্রশাসন কর্তৃক বিভিন্ন অযৌক্তিক খাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (অনার্স ৪র্থ বর্ষ) শিক্ষার্থী ছাত্র-ছাত্রীরা।

আজ শনিবার (৬ই) নভেম্বর সকাল ১১টায় বরিশাল বজ্রমোহন (বিএম কলেজের) ছাত্র-ছাত্রী শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বেড় করে মিছিলটি ক্যাম্পাশে প্রদক্ষিণ করে কলেরের সামনের নতুন বাজার নথুল্লাবাদ সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের দাবী পুরনের জন্য বিক্ষোভ প্রদর্শন করে।

এসময় শিক্ষার্থীদের দাবী পুরন করার লক্ষে বক্তব্য রাখেন মোঃ তানজিলুর রহমান,রাসেদুল ইসলাম আকাশ,ফয়সাল হোসেন, নবীন সিকদার, সৈকত বিশ্বাষ,সুমন ডাকুয়া ও আরিফ মাহমুদ।

এসময় তারা বলেন তাদের দাবী পুরন করা না হলে বিএম কলেজে কোন পরিক্ষা হতে দেওয়া হবে না। প্রয়োজনে কলেজ ক্যাম্পাসের সকল দপ্তরে তালা ঝুলিয়ে দিয়ে অচল করে দেওয়ার হুমকি দেন।