বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

কক্সবাজারে গুলিতে আহত শ্রমিক লীগ সভাপতির মৃত্যু

ডেস্করিপোর্ট  গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মারা গেলেন কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার।

রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালে থাকা জহিরুল ইসলামের স্বজন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোছাইন সিকদার।

এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে কক্সবাজার লিংক রোডে দুর্বৃত্তের গুলিতে জহিরুল ইসলাম সিকদার ও তার ভাই ঝিলংজা ইউনিয়নের সদস্য প্রার্থী কুদরত উল্লাহ সিকদার (বর্তমান মেম্বার) গুলিবিদ্ধ হন।

ওই রাতে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় জহিরুল ইসলাম ও কুদরত উল্লাহকে। আজ চিকিৎসাধীন মারা যান জহিরুল ইসলাম।