শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, রাত ৯:২৩
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ডেস্করিপোর্ট  ডিজেলের দাম বৃদ্ধির কারণে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হলো বলে ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। তিনি বলেন, জনগনের কথা চিন্তা করে আমরা খুব একটা ভাড়া বাড়ায়নি।

রবিবার (৭ নভেম্বর) দুপুরে বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে শুরু হওয়া পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।

এনায়েত উল্লাহ জানান, সারাদেশের পরিবহন মালিকরা আমাদের সঙ্গে কথা না বলেই এই ধর্মঘট ডাকা হয়েছিলো। পরে তাদের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করি।

তার মতে, ২০১৩ সালের পর দেশে কোনো বাস ভাড়া বাড়ানো হয়নি। কিন্তু দেশে সব ধরনের জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে। তাই এখন যে ভাড়া বাড়ানো হয়েছে সেটা মূলত সমন্বয় করা হয়েছে।

পরিবহণ মালিকদের প্রতি আহ্বান জানিয়ে এনায়েত উল্লাহ বলেন, আজ অর্থাৎ এখন থেকেই যে ভাড়া বাড়ানো হয়েছে সেই ভাড়া নিয়ে পরিবহণ চলাচল শুরু করুন।

সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি করা হবে এবং আগামীকাল সোমবার (৮ নভেম্বর) থেকে এই বর্ধিত এ ভাড়া কার্যকর করা হবে।

তবে নতুন এই সিদ্ধান্তে সিএনজি চালিত বাস ভাড়া বাড়ানো হয়নি। বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০, মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে গত শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা।