রবিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, রাত ১:১৭
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

পূজামণ্ডপকাণ্ডে কুমিল্লার মেয়র সাক্কুর পিএস গ্রেফতার

ডেস্করিপোর্ট  কুমিল্লায় পূজামণ্ডপে ভাঙচুরের মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মো. মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারী (পিএস) মঈনুদ্দীন আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়েছে। রাঙ্গামাটির পর্যটন এলাকার সাজেক রিসোর্ট থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

পরে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার (৭ নভেম্বর) বিকালে পুলিশ তাকে আদালতে তোলা হয়। বাবু জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদের ছেলে ও নগরীর মুরাদপুর এলাকার বাসিন্দা। কোতোয়ালি মডেল থানার ওসি আনওয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার পর থেকে মঈনুদ্দীন আহমেদ বাবু পরিবারসহ পলাতক ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় কোতোয়ালি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দল সাজেকের একটি রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করে। তাকে নানুয়া দীঘির পাড়ের সেই পূজামণ্ডপ ও ঠাকুরপাড়ার একটি পূজামণ্ডপে হামলা-ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।