বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

রোটারী ক্লাব অব বরিশাল এর উদ্যোগে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরন

ডেস্করিপোর্ট  রোটারী ক্লাব অব বরিশাল এর পক্ষ থেকে দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।

রবিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট মাহামুদুল হক খান মামুন। এছাড়া প্রকল্প পরিচালক রোটারীয়ান হান্নান মল্লিক অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেন।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন রোটারী ক্লাব অব বরিশালের সেক্রেটারী কাজী মিরাজ মাহামুদ। প্রধান অতিথি মাহামুদুল হক খান মামুন তার বক্তব্যে বলেন অসহায় ও দুস্থদের সহায়তায় রোটারী ক্লাব অব বরিশাল কাজ করে যাচ্ছে। আগামীতেও তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারীয়ান মাহাতাব উদ্দিন আল মাহামুদ ডেপুটি ডিস্ট্রিক ট্রেনার, মো. শফিকুল ইসলাম চুন্নু লেফটেন্যান্ট গর্ভনর, রোটারী জুয়েল শাহিন জোন ট্রেনার, রোটারীয়ান ইসমাইল হোসেন বাবুল ডেপুটি ডিস্ট্রিক গভর্নর, রোটারীয়ান কাজি মামুন প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব বরিশাল নিউ সিটি, রোটারীয়ান হালিম ভূইয়া প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব গ্রেটার বরিশাল, রোটারীয়ান বিশ্বজীত কুমার ঘোষ, রোটারীয়ান জাকির হোসেন ভুলু, রোটারীয়ান আনিছুর রহমান খান, রোটারীয়ান এমামুল হক বাহার প্রমুখ।