মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:১০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ স্কুলছাত্রের

ডেস্করিপোর্ট  টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকালে ঘাটাইল-সাগরদীঘি রাস্তায় ধলাপাড়া ভূঁইয়া বাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার।

নিহতরা হলো, ধলাপাড়া যাইপাটা গ্রামে মো. সমীর উদ্দিনের ছেলে মো. শরীফ হোসেন (১৫), মো. সাজ্জাদ হোসেনের ছেলে মো. আবু বকর (১৫) ও মো. রমজান আলীর ছেলে মো. সাঈম হেসেন (১৫)। নিহতরা সবাই উপজেলার ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ জানায়, ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ে ২০২১ সালের পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান হচ্ছিল। ওই তিন শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত না হয়ে তারা একটি মোটরসাইকেল নিয়ে ধলাপাড়া-সাগরদীঘি রাস্তায় বেড়াতে বের হয়। দ্রুতগতিতে চালাতে গিয়ে ভুইয়াবাড়ি মোড়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে ওই তিন ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়।

এসইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হক বলেন, ‘এই ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে যাই এবং পরিবারকে সান্ত্বনা দেই।’