বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে তেলের মূল্য – লঞ্চ বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শামীম আহমেদ  বাস- লঞ্চ ভাড়া বাড়ানো সিদ্ধান্ত বাতিল করা সহ তেলের মূল্য বৃদ্ধি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটি।

আজ মঙ্গলবার (৯) নভেম্বর বিকালে নগরীর সদররোডে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে।

জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টি সাধারন সম্পাদক এ্যাড, শেখ মোঃ টিপু সুলতান,মোজাম্মেল হক ফিরোজ,ফাইজুল হক বালি ফারহিন,শামিল শাহরুখ তমাল,ছাত্রনেতা এমরান নুর মিরা।

এসময় বক্তরা বলেন এই সরকার ক্ষমতায় এসে একের পর এক গণ বিরোধী কাজ করে বাজারের সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করার মাধ্যমে দূর্নীতি করছে।

এসময় তারা আরো বলেন বর্তমান প্রধানমন্ত্রী সেদিন বিএনপি-জামাত জোটকে দূর্নীতিবাজ বলে দেশে আন্দোলন করছে আর এখন তার স্বাস্থ্য মন্ত্রালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রালয় দূর্নীতিতে গ্রাস করেছে।

প্রধানমন্ত্রী আপনি ক্ষমতায় টিকে থাকার জন্য সাধারন অসহায় মানুষকে পিষে মারার কারনে আপনি জাতীর জনকের কণ্যার পরিচয় দিয়ে বঙ্গবন্ধুর সম্মান ক্ষুন্ন করবেন না।

অতি শিঘ্রই বাজারের তেল,ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের দাম না কমালে ওয়ার্কার্স পার্টি সাধারন মানুষদের নিয়ে দেশব্যাপি রাজ পথে গণ আন্দোলন করবে।

বিক্ষোভ সমাবেশ সঞ্চলনা করেন কেন্দ্রীয় যুব নেতা সুজন আহমেদ। পরে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে পুনরায় ফকিরবাড়ি দলীয় কার্যলয়ে গিয়ে শেষ করে।